Uncategorized

স্পিন নিয়ে বাজি ধরতে চান আফগান কোচ

আপনার দলে তো বেশ কয়েকজন স্পিনার। বিশেষ করে লেগ স্পিনার। তো এই স্পিনারদের নিয়ে আপনার পরিকল্পনাটা কী? নিশ্চয় বড় কোনো চমক দিতে চান! বাংলাদেশ- আফগানিস্তান সিরিজ শুরুর আগের দিন এই প্রশ্ন করা হলো সফরকারী কোচ লালচাঁদ রাজপুতকে।
উত্তরে বেশ আত্মবিশ্বাসী মনে হলো ভারতীয় এই কোচকে। হাসতে হাসতে বললেন, ‘চমকটা কালকের জন্য জমা থাকুক! ম্যাচেই নিশ্চয় সব দেখা যাবে।’
রাজপুতের উত্তর শুনেই বোঝা গিয়েছে যে, স্পিনারদের নিয়ে বড় এক বাজিই ধরতে চান তিনি। সেই বাজিতে তিনি জিতবেন নাকি হারবেন, তা নির্ভর করছে আফগান স্পিনারদের সামনে তামিম- মুশফিক- মাহমুদুল্লাহরা কতোটা দৃঢ়তা দেখাতে পারেন তার উপর।
এ দিকে আফগানিস্তান দল নিয়ে বাড়তি দুশ্চিন্তা কাজ না করলেও মাশরাফিরা পা ফেলতে চাইছেন সাবধানে। ২০১৪ সালে একবার তাদের কাছে হারতে হয়েছিলো মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশকে। ওই রকম কিছুর পুনরাবৃত্তির জন্য মুখিয়ে আছে আফগানরা।
পক্ষান্তরে সাবধানী বাংলাদেশ আগে কী হয়েছে, সে সব না ভেবে চিন্তা করছে নিজেদের স্বভাবজাত খেলাটা ঠিকঠাক খেলতে।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আফগানিস্তানের বোলিং লাইন বেশ ভালো। তারা আসলে পুরো দল হিসেবেই ভালো। তবে আমরাও ম্যাচের দিন ভালো খেলেতে চাই। আশা করি নিজের খেলাটা খেলতে পারলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button