Uncategorized

মাইলফলক ম্যাচে পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য

নিজেদের ৪০০তম টেস্ট এবং সেইসাথে এশিয়ার প্রথম দল হিসেবে গোলাপি বলে খেলা- গুরুত্বপূর্ণ এই দুই মাইলফলক সৃষ্টিকারী ম্যাচে দুর্দান্তভাবে প্রথম দিনটি পার করেছে পাকিস্তান। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে তার করেছে ১ উইকেটে ২৭৯ রান। আজহার আলী ১৪৬ এবং আসাদ শফিক ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন। সামি আসলাম ৯০ রানে আউট হয়ে গেছেন।
প্রথম দিনে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে এর চেয়ে ভালোভাবে তাদের ৪০০তম ম্যাচ শুরু করতে বলা যায় না। পাকিস্তানি ব্যাটসম্যানদের দাপটে অসহায় হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সারা দিন বল করে তারা একটার বেশি উইকেট পায়নি।
আজহার আলী সেঞ্জুরি করেছেন। তিনি ও আসলাম পাকিস্তানের হয়ে সেরা ৪র্থ ওপেনিং জুটির পার্টনারশিপ গড়েছেন।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মোট তিনটি টেস্ট খেলবে।
এর আগে টি২০ এবং ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button