slider

স্কুলের ভেতরেই পিকআপচাপায় ছাত্রী ও শিক্ষিকা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরেই পিকআপের চাপায় এক ছাত্রী ও শিক্ষিকা নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম জারিন তাসনিম (৭)। সে শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। তাসনিম ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
নিহত ওই শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষিকা ও উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই পিকআপটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হত। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। আর শিক্ষিকা ফাতেমাসহ আরো ৪-৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
ঘটনার পরে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা পলাতক রয়েছেন। তবে গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button