আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি প্রতিনিধির মুখে ফিলিস্তিনি শিশুর থুতু ও জুতা নিক্ষেপ (ভিডিওসহ)

 ইসরায়েলের অতিথি হয়ে মসজিদুল আকসায় গিয়ে ফিলিস্তিনি শিশুদের হাতে লাঞ্ছিত হয়েছেন সৌদি আরবের এক প্রতিনিধি। সোমবার পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, লাঞ্ছনার শিকার সৌদি প্রতিনিধির নাম মুহাম্মাদ সৌদ। তিনি ইসরায়েলের অতিথি হয়ে মসজিদুল আকসায় যান। আর সেখানে তাকে লাঞ্ছিত করে ফিলিস্তিনের শিশুরা। সৌদকে জুতা, লাঠি, চেয়ার ছুড়ে মারাসহ থুতু নিক্ষেপ করে শিশুরা।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি সৌদি প্রতিনিধিদল ইসরায়েলে সফরে করছেন। সেই প্রতিনিধিদলের একজন সদস্য মুহাম্মদ সৌদ। এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহাম্মাদ সৌদকে লাঞ্ছনার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মসজিদুল আকসা প্রাঙ্গণে হাঁটছেন মুহাম্মদ সৌদ। এ সময় পেছন থেকে দৌড়ে এসে এক ফিলিস্তিনি শিশু তার মুখে থুতু দেয়। কয়েক সেকেন্ড পর ওই বালক সৌদের সামনে এসে আবার থুতু দেয়। এ সময় তিনি শিশুটিকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

শিশুটিও সৌদের পিছু পিছু হাঁটতে থাকে। এ সময় আশপাশে অনেক ফিলিস্তিনি শিশুকেও দেখা যায়। কিছুক্ষণ পর আবারও সৌদের মুখে থুতু দেয় শিশুটি।

এসমময় একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘মসজিদুল আকসায় এসেছ কেন, সিনাগগে (ইহুদিদের প্রার্থস্থল) যাও।’

এ ছাড়া সৌদকে ইহুদিবাদী পশু, ময়লা আবর্জনা বলেও সম্বোধন করেন অনেক ফিলিস্তিনি।

এদিকে দি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মাদ সৌদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ভক্ত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাওয়াতে সৌদ সেখানে এসেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button