আন্তর্জাতিক সংবাদশিরোনাম
সৌদি পুরুষকে বিয়ে করলেই সমান সুবিধা পাবে প্রবাসী নারীরা
জন্মসূত্রে নাগরিক ও সন্তান জন্মদান সূত্রে প্রাপ্ত নারী নাগরিকদের কর্মক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রবাসী নারীদের শ্রমবাজারে সমান সুবিধা দিয়ে দেশটি তার অর্থনীতিকে আরো গতিশীল করতে চায়। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত সৌদি পুরুষদের সঙ্গে ঘর করা প্রবাসী নারীরা।
রবিবার দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে ড. আলি আল-ঘাফিস স্বাক্ষরিত একটি আদেশনামায় এ কথা বলা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আদেশনামা এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলোতে পৌঁছে দেয়া হয়েছে।
উল্লেখ্য সৌদি পুরুষদের মধ্যে প্রবাসী নারীদের বিয়ে করার প্রবণতা বাড়ছে। সৌদি আরবে শিশুর জন্ম দিলে শিশুর পাশাপাশি মায়েরও দেশটির নাগরিকত্ব দেওয়ার আইন পাস হয়েছে।




