আন্তর্জাতিক সংবাদ
সৌদি ক্রাউন প্রিন্সের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ফ্রান্সে। তিনি তার দেহরক্ষীকে এক শ্রমিককে প্রহার করার নির্দেশ দিয়েছেন- এই সন্দেহে তার বিরুদ্ধে বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটির সাথে ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ওই প্রিন্সেসের নাম হাসা বিনতে সালমান বলে জানা গেছে।
ফ্রান্সের গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাপার্টমেন্টের কিছু সংস্কার কাজের জন্য ওই কর্মীকে ভাড়া করেছিলেন হাসা বিনতে সালমান। বাসার যে অংশ কাজ করবেন ওই কর্মী, সেই অংশের ছবি তোলাতে চটে গিয়েছিলেন তিনি।
ল্য পোঁয়া ম্যাগাজিন জানিয়েয়েছে, “রাজকুমারী চিৎকার করে বলেন, ওই কুকুরকে হত্যা করো, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।”




