প্রবাসশিরোনাম

সৌদি আরব থেকে ২ দিনে ২৫০ বাংলাদেশি দেশে ফিরলেন

সৌদিআরব থেকে প্রতিদিন বাংলাদেশি কর্মীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার রাতেও সৌদি এয়ারলাইনসে ১২০ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফেরেন আরো ১৩০ জন। অর্থাৎ গত দুই দিনে ২৫০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
দেশে ফেরত যাওয়া বাংলাদেশি কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবরসহ জরুরি সহায়তা প্রদান করেছে। সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ কর্মীরাও।
শুক্রবার রাতে ফেরত আসা ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন জানান, সৌদি আরবে একটি দোকানে তিনি কাজ করতেন। তাঁর আকামার মেয়াদ ছিল আরো ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফেরত আসা কর্মীদের অনেকে অভিযোগ করেন, তাঁরা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সে সময় নিয়োগকর্তাদের ফোন করা হলেও তারা দায়িত্ব নেয়নি। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোর্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।
চলতি বছর সৌদি আরব থেকে এখন পর্যন্ত অন্তত ১১-১২ হাজার বাংলাদেশি কর্মী এরই মধ্যে দেশে ফিরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button