আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সোলাইমানি হত্যার নিন্দা জানানোয় মুসলিম নারীর জেল

ইরানের সাবেক কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ‘অপরাধে’ কসোভোর একটি আদালত এক মুসলিম নারীকে কারাদণ্ড দিয়েছে। খবরে বলা হয়, ওই মুসলিম নারীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জানা যায়, ইকবালে বেরিশা হুদুতি নামে ওই মুসলিম নারীকে এক মাসের কারাদণ্ড দেয়ার জন্য কসোভোর সরকারি কৌঁসুলি যে আবেদন করেন তা গ্রহণ করে প্রিস্টিনার ওই আদালত। তিন সন্তানের জননী বেরিশা হুদুতি কসোভোয় একটি ইসলামি-পন্থি সংস্থার প্রতিষ্ঠাতা।
কসোভোর স্পেশাল প্রসিকিউশনের প্রধান ব্লেরিম ইসুফাজ দাবি করেছেন, ‘প্রকাশ্যে সহিংসতা উসকে দেয়া’র অপরাধে হুদুতিকে গত ৭ জানুয়ারি আটক করা হয়।
তিনি আরো বলেন, ওই নারী প্রতিশোধ নেয়ার ডাক দেয়ার পর তাকে আটক করার সিদ্ধান্ত নেই আমরা।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। এর একদিন পর হুদুতি তার ফেসবুক পেজে লিখেন, সোলেইমানি কখনো মরবেন না।
তিনি আরো লিখেন, আমেরিকা ইরান ও ইরাকের দু’জন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করে মারাত্মক অন্যায় করেছে। আপনারা বাড়ির মালিককে হত্যা করে গোটা পরিবারকেই হত্যা করেছেন, কাজেই প্রতিশোধ অবশ্যম্ভাবী এবং এর কোনো সীমা থাকবে না।
এছাড়া ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেন, সন্ত্রাসী আমেরিকা ইরাকে আমাদের শিয়া-ভাই ও কমান্ডারকে হত্যা করেছে। সুতরাং যখনই আমরা আমেরিকার সন্ত্রাসী অপরাধীদের মুখোমুখি হবো তখনই আমাদেরকে সক্রিয় হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button