উপমহাদেশশিরোনাম

সোনিয়া গান্ধীই অবশেষে কংগ্রেস সভানেত্রী

ফের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দলের দায়িত্বে ফেরানো হলো সোনিয়া গান্ধীকে।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ভারতের দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কংগ্রেস সূত্রে জানা যায়, ওইদিন রাহুল গান্ধীকে পদত্যাগ পত্র তুলে নিতে বলেন দলের শীর্ষ নেতাদের একাংশ। কিন্তু সে প্রস্তাবে রাজি হননি তিনি। এরপর রাজীব জায়ার দ্বারস্থ হন দলের নেতারা। তিনি সোনিয়াকে অনুরোধ করেন, যত দিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, তত দিন পর্যন্ত তাঁকে দায়িত্ব নিতে। যা ফেলতে পারেননি সোনিয়া। এরপর রাহুল গান্ধীর দীর্ঘদিন পড়ে থাকা পদত্যাগ পত্র গৃহীত হয় বৈঠকে।
রাহুল গান্ধীর উত্তরসূরি হিসাবে এত দিন অনেকের নাম উঠে আসছিল। তারা হচ্ছেন- মুকুল ওয়াসনিক এবং মোদী সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খড়্গে। শেষ মেশ গান্ধী পরিবারের হাতে কংগ্রেসের দায়িত্ব গেলো।

কংগ্রেসের বিবৃতি। -সংগৃহীত

শনিবার বিকেল পর্যন্ত যদিও সেরকম কোনো ইঙ্গিত মেলেনি। এমনকি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে চাননি সোনিয়া এবং রাহুল গান্ধী। কিন্তু দলীয় নেতৃত্বের অনুরোধ ফেলতে পারেননি তাঁরা।
এ বছর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর, ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button