খেলা

সোনায় মোড়ানো আইফোন পেলো লিভারপুলের খেলোয়াড়রা

শিরোপা খরা কাঁটিয়েছে লিভারপুল। তাও আবার ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি দিয়ে।উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর লিভারপুলের উদযাপন যেন এখনো থামছে না। এই জয় যেমন সমর্থকদের ভাসিয়েছে আনন্দের বন্যায় তেমন খেলোয়াড়দের জন্যও নিয়ে এসেছে উপহারের ফুলঝুড়ি।
মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শিরোপা স্মরণীয় করে রাখতে এবার সোনায় মোড়ানো আইফোন উপহার দেওয়া হয়েছে লিভারপুলের খেলোয়াড়দের। ২৪ ক্যারেট গোল্ডে মোড়ানো আইফোন ১০ উপহার পেয়েছেন মোহাম্মদ সালাহ-সাদিও মানেরা। বিশেষভাবে বানানো এই ফোনগুলোর পিছনে খেলোয়াড়দের জার্সি নম্বর ও নাম লেখা রয়েছে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগের লোগেf রয়েছে ফোনের পিছনের অংশে।
লিগ প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পারকে হারিয়ে এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে লিভারপুল। ফাইনালে খেলা ১১ খেলোয়াড়সহ দলের মোট ২৮ জনের জন্য এমন ফোনের ডিজাইন করেছে আইফোন প্রস্তুতকারী কোম্পানি। খেলোয়াড়দের সঙ্গে এমন একটি ফোন উপহার পেয়েছেন দলটির জার্মান কোচ ইয়ুর্গেন ক্লুপ।
এমন কাস্টমাইজড গোল্ডফোন কেনার সুযোগ রয়েছে লিভারপুল ভক্তদেরও। তবে এ জন্য তাদের বাংলাদেশি টাকায় আড়াই লক্ষ থেকে পৌনে চার লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে লিভারপুল। ফাইনালে অলরেডসদের জয়ে একটি করে গোল পেয়েছিলেন মোহাম্মদ সালাহ ও ডিভোক ওরিগি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button