খেলা

কলম্বিয়ার কাছে হেরে কোপা মিশন শুরু আর্জেন্টিনার

কলম্বিয়ার কাছে হার দিয়ে আর্জেন্টিনা এবার শুরু করলো তাদের কোপা আমেরিকা মিশন।সালভাদরে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া। কলম্বিয়ার জন্য জয়টা ইতিহাস গড়াই। এই নিয়ে মাত্র তৃতীয়বার কোপায় তারা হারিয়েছে আর্জেন্টিনাকে। আর ১৯৯৯ সালের পর প্রথমবার।
বি গ্রুপে এই দুই শক্তিশালী দলের লড়াইয়ে প্রথমার্ধ ছিল গোলশুন্য। প্রথমার্ধ ছন্দহীন খেলা আর্জেন্টিনা বিরতির পর ম্যাচে ফিরে আসতে থাকে। বেশ কয়েকটা সুযোগও সৃষ্টি করে কোচ স্কোলানির শিষ্যরা। এর মধ্যে ৭১ মিনিটে রজার মার্টিনেজের গোলে লিড নেয় কলাম্বিয়া। হামেস রদ্রিগেজের ক্রস থেকে কোনাকুনি শটে গোল করেন মার্টিনেজ। এরপরে ৮৬ মিনিটে আরও একবার আর্জেন্টিনার জাল কাঁপান জাপাতা।বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ এক জয় পায় কলম্বিয়া।
ব্রাজিলের সালভাদরে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিলো মেসি-আগুয়েরোরা। গোলে শটও বেশি মোট ১৩টা আর কলাম্বিয়ার ৮টা। কিন্তু গোলের দেখা পায়নি মেসিদের শট।
এই হারের কারণে দেশের হয়ে শিরোপা খরা কাটানোর মিশনটা সহজ হচ্ছেনা মেসির। গ্রুপের বাকি দুই দল প্যারাগুয়ে ও কাতার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button