বিবিধশিরোনাম

সোনার তৈরি বিয়ের কার্ড, দাম ২ লাখ টাকা

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে গত ৪৮ ঘণ্টায় গোটা দুনিয়া দেখল বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়ের এক জ্বলন্ত উদাহরণ, যার নাম ‘বিরুষ্কা’। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ফিকে হওয়ার আগেই ফের শিরোনামে চলে এলো আলো এক ভারতীয় পরিবারের বিয়ের প্রস্তুতি। যদিও এখনো সেই বিয়ে সংক্রান্ত কোনো তথ্যই সামনে আসেনি, তবে গতকাল থেকে টুইটারে একটি ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি হলো একটি বিয়ের নিমন্ত্রণ কার্ডের।
শোনা যাচ্ছে কার্ডটি নাকি ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ অম্বানির পুত্র আকাশ অম্বানির বিয়ের। কার্ডের দাম মাত্র ১.৫ লাখ রুপি (বাংলাদেশ মুদ্রায় ১ লাখ ৯২ হাজার টাকার বেশি)। তবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি রিলায়েন্সের পক্ষ থেকে। তাদের দাবি পুরো খবরটাই ভুয়ো।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি নিয়ে এত গুঞ্জন সেখানে অম্বানির বড় ছেলে আকাশের নাম দেখা যাচ্ছে পাত্রের জায়গায়। একটা আইফোন এক্স বা বিভিন্ন মডেলের ছোট গাড়ি পাওয়াই যায় লাখ টাকায়, সেখানে সামান্য একটা বিয়ের কার্ডের জন্যে এত খরচ কেন, এই প্রশ্ন জাগতেই পারে বিভিন্ন লোকের মনে। সেক্ষেত্রে বলা যেতেই পারে কার্ডটি যেহেতু অম্বানি-পরিবারের, সেখানে এমন দাম হতেই পারে।
কার্ডটির বিশেষত্ব হলো, সেটি সোনার তৈরি, এবং তার ওপরের ডিজাইনও নজরকাড়া এবং ভীষণই নিখুঁত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button