slider

সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

১৭ (মার্চ) শুক্রবার সকালে সোনারগাঁ সরকারী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয় এই মহা নায়কের জন্মদিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা আবির আহমেদ ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান রক্সি, জাহিদ হাসান ভিপি,র সঞ্চালনায় আশিকুর রহমানের তত্ত্বাবধানে কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও ছাত্রচাএী বৃন্দ উপস্থিত ছিলেন

এসময় মাহবুবুর রহমান রক্সি বক্তব্য কাল বলেন
শেখ মুজিবুর রহমান গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করতো। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু-মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৭৫ সালে এ জাতির ভাগ্যে নেমে আসে আরেকটি কালরাত্রিতে। ওই বছরের ১৫ আগস্ট বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার মূল্যবোধের বিস্তার ঘটানোর পাঁয়তারা চালায়। ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে শুরু করে নানা ষড়যন্ত্র। কিন্তু তার সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তা মুছে ফেলতে পারেনি। বাংলা ও বাঙালি যতদিন থাকবে, বঙ্গবন্ধু একইভাবে প্রজ্বলিত হবেন প্রতিটি বাঙালি হৃদয়ে, মুক্তিকামী ও শান্তিকামীর হৃদয়ে।

তাইতো কবি লিখেছেন-‘যতকাল রবে পদ্মা, মেঘনা গৌরী, যমুনা বহমানততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button