slider

সোনারগাঁয়ে রাস্তার নির্মান কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নে রাস্তার নির্মান কাজের সরজমিনে পরিদর্শন ও তদারকি করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আরিফ মাসুদ বাবু,

১২ জুন (সোমবার) সকালে সোনারগাঁ উপজেলা থেকে ওয়ান পারসেন্ট এর বরাদ্দকৃত ২০ লক্ষ্য টাকা ব্যয়ে এ কাজ পরিদর্শন করেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফির মাসুদ বাবু। কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এ৮বি। বর্তমানে রাস্তাটিতে ইটের সলিং এর কাজ চলছে। ইটের সলিং কাজ সম্পন্ন হওয়ার পর ঢালাই কাজ শুরু করা হবে মোগড়াপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া দুলুবের কান্দি ৮নং ও ৪নং ওয়ার্ডে ৭০০ ফিটের আর সি সি রাস্তার কাজের তদারকি ও পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি কাজের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

স্বল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে চলাচলের উন্মুক্ত করা হবে রাস্তা গুলো। এ রাস্তা গুলোর কারণে এলাকাবাসীর ক্রমবর্ধমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। একই সঙ্গে প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক, তপন মাহমুদ, রোমান বাদশা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button