sliderস্থানিয়

সোনামসজিদ সীমান্তে চোরাই ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ৫৯ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ, পাথরবোঝাই একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলো কানসাট ইউনিয়নের বসজিতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মাহফুজুর রহমান (২৩)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাত আনুমানিক ৮টা ৪০ সোনামসজিদ বিওপি’র একটি টহলদলের অভিযানে সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ সময় ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ, ১০ টন ভারতীয় পাথর সহ ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের সাথে থাকা মাহফুজকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষযটি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button