সোনাগাজীতে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেনী প্রতনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সোনাগাজীর নিউ হারবি কাবাব কনভেনশন হল রুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, সদর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, চরচান্দিয়া জাতীয় পার্টির সভাপতি আমিন শরিফ, সাধারণ সম্পাদক আবুল খায়ের, মতিগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল হক, চরদরবেশ জাতীয় পার্টির সভাপতি মানিক মেম্বার, চরমজলিশপুর জাতীয় পার্টির সভাপতি এম এ তাহের সহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পার্টি ও মহিলা পার্টির নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জান্নাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল মতিন।




