Uncategorized

সোনাইমুড়ীতে দুই বিদ্যালয়কে সত্তর হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি আইন ভঙ্গ করায় ২টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে সত্তর হাজার অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রতিষ্ঠান দু’টি তাদের একাডেমিক কার্যক্রম খোলা রাখা ও আবাসিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ দন্ডাদেশ দেয়।
প্রতিষ্ঠান গুলো হলো, সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজকে বিশ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল এ্যান্ড কলেজকে ৫০হাজার টাকা।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে। তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের একাডেমিক কার্যক্রম গুলো দেখতে পাই। অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠান গুলোকে অর্থদন্ড করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button