slider

সৈয়দপুরে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি: উত্তরবঙ্গের অন্যতম শিল্পগোষ্ঠী ইকু গ্রুপের এমডি এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলমের উদ্যোগে ৫ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ৩ টায় উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এখানে বোতলাগাড়ী ইউনিয়নের দুস্থ অসহায় নারী-পুরুষকে একটি করে শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু, সিদ্দিকুল আলমের মেয়ে জামাতা এমবিবিএস অধ্যায়নরত সাজেদুল ইসলাম সাজু, সৈয়দপুর উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সুজন, পৌর সদস্য সচিব রাকিব খান, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ।

বিতরণকালে শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভার উর্দূভাষী ক্যাম্পবাসীসহ দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝেও সম পরিমান করে ঈদ উপহার দেয়া হবে। এছাড়াও ঈদের সেমাই চিনিও দিবে ইকু গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button