খেলা

সেরা ব্যাটসম্যানদের তালিকায় চার টাইগার

নিদাহাস ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। তবে টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠ মাতিয়েছে টাইগাররা। তাই শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায় আছে বাংলাদেশের চার ব্যাটসম্যান। তারা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
এই তালিকায় আছেন চার ভারতীয় ব্যাটসম্যান। আর বাকি দু’জন শ্রীলঙ্কার। শীর্ষে আছেন লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা। চার ম্যাচে তার সংগ্রহ ২০৪ রান। সেরা ৭৪ রান।
এর পরেই আছেন টুর্নামেন্টে মাঠ মাতানো মুশফিকুর রহিম। তিনি পাঁচ ম্যাচে নিয়েছেন ১৯৯ রান। সেরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী ৭২ রানের অনবদ্য ইনিংস।
তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন দুই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও রোহিম শর্মা।
পঞ্চম স্থানে তামিম ইকবাল। তার সংগ্রহ পাঁচ ম্যাচে ১৫৪ রান। তার পরেই আছেন সাব্বির রহমান। তার সেরা পারফরমেন্স ছিল ফাইনালে ভারতের বিপক্ষে ৭৭ রানের অসাধারণ ইনিংস।
দশম স্থানে আছেন বাংলাদেশকে ফাইনালে পৌঁছানোর নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার সংগ্রহ পাঁচ ম্যাচে ৯৬ রান। সেরা শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে করা ৪৩ রান।
সেরা বোলারদের তালিকায় রুবেল-মোস্তাফিজ
নিদাহাস ট্রফির পর্দা নেমেছ রোববার। বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা জিতেছে ভারত। ১৯তম ওভারে রুবেল হোসেনের খরচে বোলিংয়ে স্বপ্ন থেকে দুরে সরে যায় বাংলাদেশ। এই পেসারই রয়েছে টুর্নামেন্টের সেরা পাঁচ বোলারের চতুর্থ স্থানে। পাঁচটি ম্যাচে তার সংগ্রহ সাতটি উইকেট।
এই তালিকায় পঞ্চম স্থানে আছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। পাঁচটি ম্যাচে সাতটি উইকেট শিকার করেছেন তিনি। রুবেলের চেয়ে বেশি রান দেয়ায় পিছিয়ে আছেন তিনি। আর এর মধ্যে মেডেন ছিল দুটি। টুর্নামেন্টে বোলারদের তালিকায় তিনি ছাড়া আর কারো মেডেন ওভার নেই।
তালিকায় প্রথম তিনটি স্থানে আছেন ভারতীয় বোলাররা। নেই কোনো লঙ্কান বোলার।
শীর্ষে আছেন ওয়াশিংটন সুন্দর। পাঁচ ম্যাচে তিনি তুলেছেন আটটি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা যুবেন্দ্র চাহালও আটটি উইকেট নিয়েছেন। আর জয়দেব উনাদকাত চার ম্যাচে সাতটি উইকেট। ক্রিকইনফো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button