সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঈমাম নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে পানি সেচের সময় সেচপাম্পে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মসজিদের ঈমাম ইলিয়াস হোসেন (২৩) মারাগেছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর বেলা ১১ ঘটিকার সময় উপজেলার কদমা গ্রামে।
নিহতর পিতা জাহের আলী জানায়, উপজেলার কদমা গ্রামের বাজার ওযাক্তিয়া মসজিদের ঈমাম ছিলেন পুত্র ইলিয়াস হোসেন। মঙ্গলবার সকালে তার নিজ্স্ব পুকুেরর পানি সেচের জন্য সাব মারসিবল পানির পাম্প দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠে ইলিয়াস হোসেন আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সান্তাহার চিকিৎসকের নিকট নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আদমদিঘী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ।
আদমদীঘি থানার উপ পরিদর্শক (এস আই) কাওসার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠে ইলিয়াস মারাগেছে। পরিবারের পক্ষ থেকে কোন রকম বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।




