Uncategorized

সেই সালেহপুর সেতু দিয়ে শুরু যানচলাচল

সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আমিনবাজার সালেহপুর সেতু সংস্কারের পর সব ধরনের যানচলাচলের জন্য উন্মুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ।

এর আগে গত ১৩ জানুয়ারি সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ওই দিন দুপুর থেকেই যানচলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এই কর্মকর্তা বলেন, ‘চার সপ্তাহ মেরামত কাজ শেষে আজ সালেহপুর সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ থেকে সব ধরনের যানবাহন এই সেতুতে দিয়ে চলাচল করতে পারবে। গতকাল দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button