বিনোদন

সূর্যের চেয়েও উজ্জ্বল শাহরুখকন্যা সুহানা!

বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
এতে কোনো সন্দেহ নেই যে, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, খুশি কাপুরসহ জনপ্রিয় স্টার কিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুহানা খান। এবার আরেকটি ছবি ভাইরাল হলো এ তরুণীর।
ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ফ্যান পেজ সুহানার নতুন ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের সোয়েটার পরে আছেন সুহানা। বসে আছেন বারান্দায়। নিজের ডান হাত ছুঁয়ে আছেন সোনালি মিশ্রিত কালো চুলে। শরীরজুড়ে সূর্যের আলো। তবে সেই আলোর চেয়েও যেন উজ্জ্বল সুহানা!
মাত্র একদিন আগে অন্তর্জালে উত্তাপ ছড়িয়েছেন শাহরুখকন্যা। ভাইরাল ভিডিওতে সুহানা খানকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা যায়। তাঁর খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। একটি জন্মদিনের পার্টিতে নাচেন তিনি।
যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশন সচেতন। তাঁর রূপে মুগ্ধ অগণিত ভক্ত।
তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ। আর তিনি যদি হন বলিউড বাদশাহর সন্তান, অনুমান করাই যায়। এখনো বিনোদন দুনিয়ায় পা রাখেননি। তবে অন্তর্জাল দুনিয়ায় অসংখ্য অনুরাগী সুহানা খানের। নিঃসন্দেহে অন্তর্জাল দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন।
শাহরুখ-গৌরীর তিন ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সুহানা খান। বড় ভাই আরিয়ান ফিল্ম নিয়ে পড়ছেন। ছোট ভাই আব্রাম ভর্তি হয়েছে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button