Uncategorized

সুবর্ণচরে মাস পার হলেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রী মাস পার হয়ে গেল এখনও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর বাবা জানান, তার মেয়েকে বখাটে রহিম উল্যা ও তার বাহিনীর সদস্যরা অপহরণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। তা না হলে আমার মেয়েক হত্যা করে মেরে ফেলার ভয় দেখাচ্ছে।
তিনি আরো জানান, আমরা থানায় গিয়ে বারবার জানালে তারা এ বিষয়ে কোন ধরনের সহযোগিতা করছে না। এই ঘটনার দিন যতই বাড়ছে ততোই আমরা আতংকে দিন যাপন করছি। এ সময় মেয়েকে উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তার পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button