Uncategorized

সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময় প্রশাসনসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে রাস্তায় নামে তারা।
মঙ্গলবার (১ ডিস্বের) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ১ হাজার নারী পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ভূমি খেকো ভূমিদস্যু ১ নং চরজব্বার ইউনিয়নের সাবেক মেম্বার নুর ইসলাম মানিক মেম্বার, চরজুবিলীর বাসিন্ধা সাহাব উদ্দিন আমিন ও চৌধুরী মহাজন অবৈধভাবে সুবর্ণচর উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নামে বেনামে ভূমিহীনদের বাড়ী ঘর, মসজিদের জায়গা, ডোবা, নালা, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা, ভূমিহীনদের দির্ঘদিনের দখলীয় জায়গা বন্ধবস্ত নেয়”।
উপরোক্ত অভিযুক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্দ পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ভূক্তিভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদসদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানা সহ সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবু কালাম সফি চৌধুরী, ভূমিহীন নেত্রী ও স্থানীয় ইউপি সদস্য আমেনা বেগম, ভূমিহীন মনির আহম্মদ, ফয়েজ আহাম্মদ, নুরুল আমিন, জালাল আহমদ, সাহাব উদ্দিন, সেতারা খাতুন, নিজাম উদ্দিন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button