Uncategorized
রাজারহাটে মটর শ্রমিক ইউনিয়ন নেতার ইন্তেকাল

রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : রাজারহাট উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী সরকার শুক্রবার ইফতার চলাকালীন সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম আইয়ুব আলী সরকার
রাজারহাট উপজেলা জাতীয়পাটির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অনেক শুভাকাঙ্খী রেখে যান।
আজ শনিবার সকাল এগারটার সময় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় রাজারহাট উপজেলার চেয়ারম্যান মোঃ জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি উপস্থিত ছিলেন।
তিনি জানান, মরহুম আইয়ুব আলী মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। আমি তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি করোনা ভাইরাস হতে সকলকে সচেতন থাকতে, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেড় না হতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।




