Uncategorized

সুবর্ণচরে ব্যবসায়ীর ওপর হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনার ৫দিন পর মামলা নিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আহত ব্যবসায়ীর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে উপজেরার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিল উল্যাহকে (৪০) প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত খলিল মেম্বারসহ সকল আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবীকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। আহত জসিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button