sliderস্থানিয়

সুনামগঞ্জে বিশেষ অভিযানে মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত আটক ১২

আমির হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়। সুনামগঞ্জ সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চুরি,ডাকাতি,ছিনতাইও অনলাইন জুয়া ক্যাসিনো নির্মুল করতে ওসি রতন সেখের নেতৃত্বে জোড়ালো অভিযানে পুলিশের টিম দিনরাত ধারাবাহিক অভিযান পরিচালনা করে চলেছেন। এবং প্রতিনিয়ত অপরাধীদের আটক করে আদালতে প্রেরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৪৮ ঘন্টার অভিযানে ডাকাতি ছিনতাই, মাদকও ইয়াবা ব্যবসায়ীসহ অনলাইন ক্যাসিনো কান্ডের জড়িত নারী পুরুষসহ ১২জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

জানাযায় গত ১০মে রবিবার ২০২৬ইং তারিখ ওসি রতন সেখ পিপিএম এর নেতৃত্বে এসআই আশরাফ এসআই জহিরসহ পুলিশের সৌকস টিম আব্দু জহুর সেতুর পাশ হতে ডাকাতি ও ছিনতাইয়ের সময় হাতেনাতে ডাকাত ও ছিনতাইকারী দলের ৩সদস্যকে আটক করেন। আটককৃতরা হলো ডাকাত দলের সরদার এবং ১৮ টি মামলার আসামি মোঃ এনামুল হক সাগর(বাদশা-৩৫),তার সহযোগী শামিনুর ইসলাম শিমুল (২০),এবং নিকতারা বেগম(৩২)।

এছাড়াও ১১ মে রোজ সোমবার  পৌর শহরের হাছন নগর ময়নার পয়েন্টে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর থানার ওসি রতন সেখ পিপিএম এসময় ইয়াবা মাদক সরঞ্জামসহ ৪ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয় । 
‎এছাড়াও প্রতারণা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি ১মহিলাকে আটক করা হয়। আটককৃত মহিলার নাম ছামছিয়া, স্বামী এবাদুর রহমান সে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের বাসিন্দা। ।

‎তাছাড়াও ১২ মে রোজ মঙ্গলবার সদর থানা পুলিশের অভিযানে  অনলাইন ক্যাসিনো জুয়া  কান্ড বন্ধে ওসি রতনসেখ পিপিএম এর নেতৃত্বে এসআই জাকারিয়া, এসআই জহির,এসআই আশরাফসহ পুলিশের টিম অভিযান পরিচালনা করেন। এসময়  চিহ্নিত প্রতারক পোর শহরের আপ্তাব নগর এলাকার বাসিন্দা এবং অনলাইন ক্যাসিনো জুয়ারু মোস্তকসহ ৪জনকে আটক করা হয়। জানা যায় মোস্তাক সরকারিভাবে ডিপ টিউবওয়েল বসানোর কথা বলে উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের সরকারি কাগজ সিল মেরে জাল জালিয়াতি করে করে সাধারণ গরীব  মানুষের সাথে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাথ করে আসছে দীর্ঘদিন যাবত।  তারই সুনির্দিষ্ট তথ্যসহ অনলাইন জুয়ার এজেন্ট  মোস্তাক হোসেনকে আটক করা হয়। তার কাছে থাকা উদ্ধারকৃত মোবাইলে জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়ার বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়ার পর মোবাইলে জব্দ করা হয়েছে বলে জানান সদর থানা পুলিশ । আটককৃত মোস্তাক আপ্তাব নগর  এলাকার বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। এছাড়াও অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িত আরও তিনজনকে আটক করা হয়েছে আটককৃত ঐ তিনজন হলো রাূিন ইসলাম বাপ্পা(২৭), সে নতুন হাছন নগর এলাকার বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ তানিম হোসেন(২৮), মৃত রজব আলীর ছেলে মোঃ মারুফ আহমেদ(২৯)।

‎এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম কাছে জানতে চাইলে তিনি বলেন  সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সুনামগঞ্জ সদর থানা এড়িয়াকে মাদক,জুয়া,সন্ত্রাস,চুরি,ছিনতাই মুক্ত করতে আমাদের অভিযান অব্যহত আছে অপরাধ দমনে আমাদের পুলিশের বিশেষ  অভিযান চলমান থাকবে। গত ৪৮ঘন্টায় বিভিন্ন মামলায় ১২জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মুল অভিযানে পুলিশ জিরো ট্রলারেন্স বাস্তবায়নে ঐক্যবদ্ধ এবং কঠোর অবস্থানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button