সুধারামে অভিনব কায়দায় গরু চুরির হিড়িক

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী সুধারামের বিভিন্ন স্থানে গরু চুরির হিড়িক পড়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনায় বাবুল হোসেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি এজাহার দাখিল করছেন।
ভুক্তভোগীর পরিবার জানান, বৃহস্পতি বার ভোররাতে গৃহকর্তা বাবুলের অনুপস্থিতিতে তার স্ত্রী ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে আনুমানিক ভোর চার ঘটিকার সময় সংঘবদ্ধ চোরেরা পরিকল্পিত ভাবে ঘরে তালা ঝুলিয়ে খামারের চারটি গরু অভিনব কায়দায় পিকআপ করে নিয়ে যায়। প্রায় ৮ লক্ষ টাকার এই গরুর খামারটি ছিল পরিবারের একমাত্র সম্বল। এর মধ্যেও দুইটি গাভী প্রতিদিন ১০ কেজি করে দুধ দিত। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয় এলাকাবাসী বলছে,এই ভাবে প্রতিনিয়তই বিভিন্ন স্থানে চুরি হচ্ছে গরু। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আমি ছিলামনা, তবুও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




