শিক্ষা

সুইসাইড নোট লিখে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

চিরকুট লিখে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জারমিন আক্তার জুঁই ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ত্রিশাল উপজেলার চড়পাড়ার শেখ মঞ্জিল ছাত্রী মেসের ২য় তলায় এ ঘটনা ঘটে।
বেলা ৫টায় মেস মালিকের ফোনে জুঁইয়ের স্বামী পরিচয়ে ফোন আসে এবং জানতে চায় জুঁই ঠিক আছে কিনা, এমনটাই জানায় মেস মালিকের মেয়ে সোমা (১৭) ।
এই খবর পেয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে কয়েকজনের চেষ্টায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুঁলে আছে জুঁই।
পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশ নামিয়ে পরিচয় ও তথ্যাদি সনাক্ত করেন ।
এসময় একটি চিরকুটসহ দুটি মোবাইল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।
চিরকুটে জুঁইয়ের স্বাক্ষরসহ লেখা আছে, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ি নয়।
জুঁই জামালপুর জেলার সদর উপজেলা নিবাসী জুলহাস হোসেন (৪৫) এর মেয়ে ।
জানা গেছে, জুঁইয়ের সাথে জামালপুর জেলার শিমুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়, যা তার মা সেলিনা বেগম অবগত ছিলেন ।
আজ দুপুরেও জুঁই এর সঙ্গে শিমুলের কথা হয় এবং আত্মহত্যার কথা বলে। সেই কারণেই শিমুল মেস মালিককে ফোন দিয়ে খবর নেয় ।
তবে অভিযোগ রয়েছে শিমুল আগেও অন্য একজনকে বিয়ে করেছেন।
জুঁইয়ের স্বামী শিমুল বর্তমানে ত্রিশাল থানায় রয়েছেন বলেও জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
একাধিক বিয়ে করেছেন কিনা এমন প্রশ্নে উত্তর না দিয়ে ফোন কেটে দেন তিনি ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই ছাত্রী নিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিমুলের সঙ্গে অভিমানের জের ধরেই এ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আত্মহত্যা হলেও এটি একটি হত্যাকান্ড। পুলিশ তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ত্রিশাল থানায় গিয়ে মৃত জারমিন আক্তার জুঁইকে দেখে আসেন এবং পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। এসময় শিক্ষক সমিতির সভাপতিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন ।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button