সিসিটিভির মাধ্যমে রংপুর মহানগরীর সার্বিক আইন-শৃংখলা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) মহানগরী গুরুত্বপূর্ণ স্থ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বিক আইন-শৃংখলা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে ট্রাফিক বিভাগ কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশের পরিকল্পনা ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ এর কারিগরি সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন আরপিএমপি পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন আরপিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবু সাইম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কারিগরি সহায়তা প্রদানকারী ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ এর প্রতিনিধি শাথিল বিন আনোয়ার ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ এর এজিএম বিশ্বজিৎ সরকার শিমুল।
এ সময় পুলিশ কমিশনার বলেন যে, “রংপুর মহানগরীর অপরাধ দমন, যানজট নিরসন ও সার্বিক আইন-শৃংখলা রক্ষায় একটি নতুন মাত্রা যোগ হলো আজ। আমরা ইতোপূর্বে যে উদ্যম নিয়ে রংপুর মহানগরীর যানজট নিরসন, অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে এসেছি, আগামীতেও আমরা সকলের সহযোগিতায় একইভাবে এ মহানগরীর জন্য কাজ করে যাব”।
উল্লেখ্য, রংপুর মহানগরী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে শৃংখলা রক্ষা, যানজট নিরসন ও সার্বিক আইন-শৃংখলা সমুন্নত রাখার লক্ষ্যে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ এর কারিগরি সহযোগিতায় রংপুর মহানগরীর ১৮ টি গুরুত্বপূর্ণ স্থ’ানে ৬৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুনভাবে সর্বমোট ২৫৬ টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইন-শৃংখলা মনিটরিং কার্যক্রম তদারকির সার্বিক দায়িত্বে রয়েছেন আরপিএমপি উপ-পুলিশ কমিশনার মোঃ মেনহাজুল আলম । আরো উল্লেখ্য যে, ইতঃপূর্বে রংপুর মহানগরীর অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থ’ানে রংপুর সিটি কর্পোরেশন এর সহায়তায় দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।




