সিপিএল মাতাচ্ছেন সাকিব

আবারো প্রমাণ করলেন তিনি অলরাউন্ডার। ব্যাটে-বলে চমক দেখান তিনি। সাকিব আল হাসান।
বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন। আর তার চমৎকার পারফরমেন্সে জয় তুলে নিচ্ছে জ্যামাইকা তালওয়ারস।
টানা দুই ম্যাচে সাকিবের নৈপুণ্যে জয় পেয়েছে জ্যামাইকা।
দলের পঞ্চম ম্যাচে যখন প্রথম ওভারেই ধসে পড়ে দলের ব্যাটিং লাইন তখন সাকিবই হাল ধরেন। অর্ধশত করে দলকে জয়ের মুখ দেখান। উইকেট তুলেন একটি।
পরদিনই ৬ষ্ঠ ম্যাচে আরো বিধংসীরূপে দেখা যায় সাকিবকে।
শনিবার মাঠে নেমে প্রথমে ব্যাট হাতে ছোট্ট ইনিংসে তাণ্ডব চালান তিনি। ১৭ বলে ৩৪ রান তুলেন চার-ছক্কা পিটিয়ে। চার বাউন্ডারি ও এক ছক্কা হাকান তিনি। থাকেন অপরাজিত।

এরপর বল হাতেও অসাধারণ পারফরমেন্স করেন সাকিব। দুই ওভারে মাত্র দুই রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।
আর এর সুবাদে ১০৮ রানের বিশাল জয় পায় জ্যামাইকা তালওয়ারস।
এর আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে রানের দেখা না পেলেও বল হাতে সফল ছিলেন সাকিব।



