খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট : বাংলাদেশ দলে চমক

বাদ পড়েছেন মাহমুদুল্লাহ ও মোমিনুল, ডাক পেলেন নাসির

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ঘোষিত বাংলাদেশের ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও ব্যাটসম্যান মোমিনুল হক। ঢাকাতে ২৭ আগস্ট শুরু হওয়া ম্যাচের দলে পুনরায় ডাক পেয়েছেন নাসির হোসেন।
বাংলাদেশ দলের সর্বশেষ শ্রীলংকা সফরের দলে ছিলেন মাহমুদুল্লাহ ও মোমিনুল। তবে কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে সেরা একাদশে সুযোগ পাননি দু’জনের কেউই। টাইগাররা শেষ ম্যাচে ৪ উইকেটে জিতে দুই টেস্ট সিরিজে ১-১ সমতা রেখে শেষ করেছিল এ সফর।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আজ দল ঘোষণাকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এটা অনুমেয়ই ছিল যে, শ্রীলংকায় সিরিজের শেষ ম্যাচে না খেলার কারণে মাহমুদুল্লাহ দলে থাকবে না।’
নান্নু বলেন, ‘মোমিনুলও শেষ টেস্টে খেলেনি। এছাড়া আমাদের হাতে যে পরিসংখ্যান আছে, তাতে বোঝা যাচ্ছে সে ভালো ফর্মে নেই।’
তিনি বলেন, ‘জানুয়ারি থেকে নিজের শেষ ছয় ইনিংসে মোমিনুল মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছে। তবে অবশ্যই সে আমাদের ভবিষ্যত পরিকল্পনায় আছে। তবে এই মুহূর্তে তার জায়গায় আমরা ইমরুল কায়েস ও সৌম্য সরকারকেই প্রাধান্য দিচ্ছি।’
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একটি অনুশীল ম্যাচে পাঁচ উইকেট শিকার করে ভাল কিছু করে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
শ্রীলংকা সফরে টেস্ট দলে থাকা শুভাশিস রায় এবং রুবেল হোসেনও বাদ পড়েছেন।
দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিযা দল গত রাতে ঢাকায় পৌঁছেছে।
দীর্ঘ ১১ বছর পর প্রথমবারের মত টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার ছয় বছর পর ২০০৬ সালে বাংলাদেশ সফর করেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অসিরা।
আইসিসি’র এফটিপি অনুসারে ২০১৫ সালে দুই টেস্টেও সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। তবে সে সময় নিরপত্তার খোড়া যুক্তি দেখিয়ে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
শেরে-বাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরুর আগে আগামী ২২-২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৪ সেপ্টম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসনে, নসির হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
সুত্র: বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button