Uncategorized

সিদ্দিকুরের অলিম্পিক মিশন শেষ

অলিম্পিকে বাংলাদেশের শেষ ভরসা ছিলেন তিনিই। কিন্তু হতাশ করলেন তিনিও। ৫৫তম হয়ে অলিম্পিক মিশন শেষ করলেন গলফার সিদ্দিকুর রহমান।
রোববার রাতে অনুষ্ঠিত এই শেষ রাউন্ডের প্রতিযোগিতায় সিদ্দিকুর পারের চেয়ে চার শট বেশি খেলেন। তাই তার পক্ষে আর উঠে দাড়ানো সম্ভব হয়নি।
দেশের প্রথম গলফার হিসেবে এশিয়ান ট্যুর জেতা, গলফ বিশ্বকাপ খেলা, প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন, এমন অনেক কীর্তির কারণে সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকাও ছিল এই গলফারের হাতেই।
কিন্তু রিও’র কোর্সে তার শুরুটাই হলো বাজে; পারের চেয়ে ৪ শট বেশি দিয়ে। ৬০ জনের মধ্যে প্রথম রাউন্ডে ৫৬তম।
দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে উঠে এলেন ৪৬তম স্থানে। কিন্তু তৃতীয় রাউন্ডে ছন্দ হারিয়ে পারের চেয়ে চার শট বেশি খেলে ফের নেমে গেলেন ৫৫তম স্থানে।
২০১০ ও ২০১৩ সালের এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর অলিম্পিক শেষ করলেন সব মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলে ৫৮তম হয়ে!
তবে অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের সাফল্য বিবেচনায় সিদ্দিকুরকেই রাখতে হবে সবার উপরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button