slider

সিঙ্গাইর উপজেলা বিএনপির সভাপতি রোমান, সম্পাদক মিঠু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ও সিঙ্গাইর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবিদুর রহমান খান রোমানকে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । এছাড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়কে সভাপতি ও মো: বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার(২১ জুন)নবগঠিত দুটি কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস,এ কবির জিন্নাহ।

উপজেলা বিএনপির কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ৪ জনকে যুগ্ম সম্পাদক ২ জনকে সাংগঠনিক সম্পাদক, ৩৭ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ৪৫ জনকে নির্বাহী সদস্য করা হয়।

অপরদিকে পৌরসভা বিএনপির কমিটিতে ৯ জনকে সহ-সভাপতি, ৬ জনকে যুগ্ম-সম্পাদক, ২ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৩৩ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ৪৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button