slider

সিঙ্গাইরে কর্মিসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকালে জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল সামছুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মমতাজ বেগম বলেন, এখনও কি বুঝতে বাকি আগামী নির্বাচনে নৌকার মাঝি কে! নৌকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভোটকেন্দ্র কমিটি গঠনের দায়িত্ব আমাকে দেওয়ার পর আর বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয় আগামী নির্বাচনে নৌকার মাঝি কে!

তিনি আরও বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি দ্রুত গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় আমি তা দ্রুত গঠন করতে সক্ষম হয়েছি। এ সময় তিনি সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সিঙ্গাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মিনহাজ উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন, আইনবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহুল আমিন এবং ২নং ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button