slider
নলছিটিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় ৯ বছরের এক শিশু (বালক) নিহত হয়েছে।
বৃহষ্পতিবার ভোর ৬ঠার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠিগামী একটি সিএনজি চালিত এশটি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপের পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঝালকাঠি সদর থানাধীন চৌপাল গ্রামের রুস্তম আলীর ছেলের মো.মারজান(০৯)কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এতে সিএনজিতে থাকা আরও ৫জন গুরুত্বর আহত হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান,দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




