সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রির অপরাধে ৬ যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যা¤েপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে প্রায় দুইঘন্টা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অপরাধে তারেক রহমান (২০), উজ্জল আলী (২৫), আজিজুলহক (২৮), মাসুমআলী (২২), শাহ গোলাপ(২৫), ও সাগরআলী (২৩) নামে যুবককে গ্রেপ্তার করে।
এসময় ৬টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর, ৬টি কি-বোর্ড, ৬টি মাউস ও ১৭টি ক¤িপউটার ক্যাবল জব্দ করা হয়েছে।
ক্যা¤েপর কো¤পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।



