slider

সিংড়ায় নছিমনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় গরুবাহী নসিমনের চাপায় মোটর সাইকেল চালক জয়নাল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর বাজার নামক স্থানে মঙ্গলবার সকাল ১০.৩০মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নাল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কদমশহর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে গরু বিক্রয়ের জন্য যাওয়ার পথে রানী পুকুর নামক স্থানে বামিহাল থেকে সিংড়া মুখী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নসিমনের চাপায় গুরুতর আহত হয়, পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি পুলিশের হেফাজতে আছে, নিহতের পরিবারকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button