slider
সিংড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি : ছাত্রদলের দেশবিরোধী ও নাশকতার বিরুদ্ধে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ। সোমবার বেলা ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ এলাকায় সমাবেশ করে ছাত্রলীগ।
সমাবেশে বক্তব্য দেন, সিংড়া পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ স¤পাদক হারুন বাসার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ স¤পাদক আশরাফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক আবু সাঈদ সাজু, কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত ঘোষ প্রমূখ।




