slider

সিংড়ায় চুরি করে পালানোর সময় আটক-২

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত আলম হোসেন (২৮) রাজধানীর মতিঝিলের আবুল মিয়ার পুত্র। অপরজন পলাশ মোল্লা পাবনার বেড়া উপজেলার মৃত হাবিবুর রহমানের পুত্র।

জানা যায়, বুধবার (২৯ মার্চ) গভীর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের মৃত আখের আলীর পুত্র গোলাম মোস্তফার বাড়ির দেয়ালের উপর দিয়ে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় স্থানীয় গ্রামবাসী আটক করে রাখে। এসময় একজন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ভোরে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার মাধ্যমে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী শাহীন স্বর্ণালংকার নিয়ে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button