slider

সিংড়ায় এক হাজার পরিবারের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিএনপি।শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপি নেতা ইব্রাহিম আলী, মো. খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুবদল নেতা জয়নুল আবেদীন বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নিশান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button