Uncategorized

সিংড়ার কলম ইউপি চেয়ারম্যান চুনুকে হত্যা চেষ্টা: প্রতিবাদ সমাবেশ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চুনুকে হত্যাচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ জনস্রোতে পরিনত হয়।
বৃহ¯পতিবার সকাল ১১ টায় কলম বাজারে মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আলাউদ্দিন মুন্সি, কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি এসএম গোলাম রাব্বানী, কলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাচ্চু প্রমানিক, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম প্রমুখ।
উল্লেখ্য, নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মইনুল হক চুনুকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় কলম ইউনিয়নের হাজীপুর এলাকায় নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃত শামসুল ইসলাম ও বাবলু মইনুল হক চুনুর ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার আসামী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button