সিংজুরীতে নির্বাচনের চার দিন আগে চেয়ারম্যান প্রার্থী মিঠু’র মায়ের মৃত্যু

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউপি নির্বাচনের চার দিন আগে মারা গেলেন চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমান মিঠু’র জনম দরদী মা মাজেদা বেগম । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর । গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি ।
মৃত্যুকালে তিনি একমাত্র বড় কন্যা ও দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আসন্ন ইউপি নির্বাচনে মোটর সাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমান মিঠু পতাকা২৪.কম এর এ প্রতিনিধিকে জানান,গত তিন বছর আগে বাবা মারা গেছেন । আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ছেলেকে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী করবেন এমন প্রত্যাশা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুড়ে বেড়িয়েছেন তার মা । তিনি আরো বলেন, তিনি এবার নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী ছিলেন । কিন্তু নৌকা মার্কা মনোনয়ন না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন । কিন্তু এলাকাবাসীর দাবির মুখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন । তবে সবকিছুর উর্ধে মায়ের স্বপ্ন ছিল ছেলেকে সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখবেন । আর মায়ের প্রেরণার কারণে নির্বাচনের মাঠে প্রাণ চাঞ্চল্য নিয়ে কাজ করে যাচ্ছেন । জনগণের ভালবাসা আর মায়ের প্রেরণা ছাড়া সমালোচনার শীর্ষে উঠে আসতে পারতেন না তিনি । মায়ের প্রেরণা ছাড়া এতদূর এগিয়ে যেতে পারতেন না তিনি । নির্বাচনের চার দিন আগে মায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি ।




