sliderস্থানিয়

সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার(২১ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটককৃত লিটন মোল্লা ওই গ্রামের ঝুমুর উদ্দিন মোল্লার পুত্র ।

জানাগেছে, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লিটনের বাড়িতে অভিযান চালান। এ সময় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। ওই দিন রাতে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button