sliderস্থানিয়

সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার খানবানিয়াড়া খেলার মাঠে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের তারকা ফুটবলার ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল ভূঁইয়া বলেন, “জাতীয় দল এখন ভালো ছন্দে আছে এবং সামনে আরও ভালো করবে।”

গ্রামের মাঠে বিপুলসংখ্যক দর্শক আর ফুটবলের প্রতি মানুষের আবেগ দেখে তিনি নিজের আনন্দের কথাও জানান।

আয়োজক কমিটির প্রধান নূরে জামান (পিয়াস) বলেন, “তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে অভ্যস্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করা গেলে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, সদস্য নাফিসা খান আনজুম, ফিরোজ খান হৃদয়, আজিম খানসহ আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স কিং দলকে ১–০ গোলে হারিয়ে বিজয়ী হয় কালাচাঁন স্পোর্টিং ক্লাব। আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। খেলায় বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটোন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য থাকছে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button