হিরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের কমিটি পুনর্গঠিত
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “চলচ্চিত্রের শিল্পরথে র গান করি,বহুত্ববাদি সাংস্কৃতিক সমাজ গড়ি“ এই ¯েøাগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে ’হিরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ’ নামে সৃজনশীল কার্যক্রম করে আসছে। আজ মানিকগঞ্জ মত্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুপুর ১.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত সংগঠনের ষন্মাষিক সভা ও কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাস্টার এর সভাপতিত্তে¡ ও সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম প্রতিবেদন পেশ করা হয়। কার্যক্রম প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.লাল মিয়া, কার্যকরি সদস্য ও অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব পরিমল বিশ^াস, সংগঠনের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য গাজী শাহাদত হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী তাপস কর্মকার প্রমুখ।
আলোচনায় আগামীতে হিরালাল সেন,দিনেশ চন্দ্র সেন ও অমর্ত সেন এর জন্ম ও মৃত্যু দিনে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনসহ, মত্ত ও বগজুরিতে দখল বেদখলকৃত সেন বংশের অর্পিত সম্মতি সনাক্ত ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। বগজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হিরালাল সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মত্ত উচ্চ বিদ্যালয়কে অমর্ত সেন উচ্চ বিদ্যালয় নামকরন করার প্রস্তাব করা হয়। এছারাও তাদের নামে স্মৃতিফলক,ভাস্কর্য্য,সুটিং স্পট ও গবেষণা কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়।
এছারাও নারীবান্ধব সমাজের জন্য সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধে এবং সাহিত্য ও সাংস্কৃতিক জাগরন ঘটাতে স্কুল কলেজ পর্যায়ে সৃজনশীল কর্মসূচির আয়োজন করাসহ উপরোক্ত দাবি নিয়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করতে কমিটি পুনর্গঠিত হয় এবং নতুন কমিটি উপরোক্ত দাবি আদায়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি নি¤œরুপ: সভাপতি, মো. আব্দুল জলিল মাস্টার, সহ-সভাপতি জনাব মো. লাল মিয়া, তাছলিমা আক্তার, গাজী শাহাদত হোসেন বাদল, পরিমল বিশ^াস, শহিদুল ইসলাম সুজন। সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সহকারি সাধারন সম্পাদক শাকিল আমেদ সনেট, সাংগঠনিক সম্পাদক বাবু তাপস কর্মকার, কোষাধাক্ষ মিসেস রুনা খানম, দপ্তর সম্পাদক মো.শরিফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিসেস রুমা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বীথিকা কর্মকার, নাটক ও থিয়েটর সম্পাদক শ্রী কমল রাজবংশী, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ঋতু রবি দাস, কার্যকরি সদস্য আল্লামা অনিশ আজাহার,সুনীল সুর, শাহাদত হোসেন সাইজি ও হাবিবুর রহমান প্রমুখ




