slider

সিংগাইরে শিক্ষক কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে প্রযুক্তি ব্যাবহারে সচেতনতা বৃদ্ধির আহবান

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “বুলিং প্রতিরোধে সোচ্চার থাকি,জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও বায়রা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজন আজ দুপুরে বায়রা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাল্য বিবাহ,যৌন হয়রানি ও সামাজিক সহিংসতা প্রতিরোধ শিক্ষকদের সাথে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার। বিষয়ভিত্তিক আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম মিয়া।
সেশনে অংশগ্রহণমূলক কথা বলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাবতী রায়,আব্দুল খালেক মিয়া, বিনয় সরকার, বারসিক কর্মকর্তা বিউটি রানী সরকার, প্রকল্প সহায়ক রিনা সিকদার প্রমুখ। সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন আমাদের বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি আছে। সরকারি বেসরকারি নানা ধরনের সচেতনতায় কমিটি বেশ সক্রিয় হলেও বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধ এই প্রজন্মের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আরও গবেষণা দরকার। আরও বলা হয় সামাজিক যোগাযোগ তথা প্রযুক্তি ব্যবহারে করা বিধিমালাসহ সচেতন থাকা দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button