সিংগাইরে বিএনপি নেতা হলেন যুবলীগের সভাপতি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ॥ সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগের তালেবপুর ইউনিয়ন কমিটির সভাপতি পদে মাদক ব্যবসায়ীর পর চারিগ্রাম ইউনিয়নে সভাপতি হয়েছেন বিএনপি-জামাত কর্মী রিপন দেওয়ান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স¦াধীনতা বিরোধী সংগঠনের এ নেতাকে ধূমধাম সম্মেলন করে তাকে সভাপতি হিসেবে ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল ব্যক্তিরা। একই সাথে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া হাজি খরশেদ-এর পিতা রহমত উল্লাহ্ও তৎ]কালীন সমসয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চারিগ্রাম হাইাস্কুল মাঠে অনুষ্ঠিত সস্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কণ্ঠ শিল্পী মমতাজ বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আলী জিলকদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান লিল্টু , উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক সায়েদুর রহমার, শহিদুর রহমান ,স্থানীয় ইউনিয়ন আওয়ামীগ সভাপতি ওহাব আলী পোদ্দার ও সাধারণ সম্পাদক বিল্টু প্রমুখ ।
জানা গেছে, চারিগ্রাম ইউনিয়নে যুবলীগের মনোনীত সভাপতি দেওয়ান রিপন চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মুন্নাফ দেওয়ানের পুত্র। সে বিগত বিএনপি-জামাত সরকারের শাসনামলে সিংগাইর ডিগ্রী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি প্যানেল হতে নাট্য সম্পাদক নির্বাচিত হয়েছিলো। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চারিগ্রাম ইউনিয়নে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা, মাদক ও মোটরসাইকেল চুরির অভিযোগ থাকায় বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হতেই তার মাদক ব্যবসাকে সেল্টার নিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার হাত ধরে গোপনে আওয়ামীলীগে যোগদান করে। শুরু করে পুরোদমে মাদক ব্যবসা । এতে বাধা দিলে ওই ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীনের ইউনিয়ন পরিষদে হামলা চালায়। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। মামলা ও তার এমন অপকর্মগুলো ক্ষমতাসীন আওয়ামীলীগের সেল্টার নেয়ায় দলটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।
সূত্র মতে, বিএনপি-জামাত থেকে খোলোস পাল্টানো দেওয়ান রিপনের অপর দু’ভাই স¦পন দেওয়ান ও এন্টু দেওয়ান এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ের ডিলার। তাদের বিরুদ্ধেও বিভন্ন অপকমের্র অভিযোগ রয়েছে। স্থানীয় থানাসহ আদালতে একাধিক মামলা বিচারাধীন। সম্প্রতি একটি অনলাইন গন মাধ্যমে তাদের মাদক ব্যবসায়ের অপকর্মের বিশদ কাহিনী তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) হানা দিয়ে রিপন ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ের অভিযোগে গ্রেফতার করেন। তার পরেও বহাল তবিয়তে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে তারা। সব জল্পনা –কল্পনার অবসান ঘটিয়ে দেওয়ান রিপন চারিগ্রাম ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মনোনীত হওয়ায় দলের নেতা কর্মীদের ক্ষোভ ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। চারিগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ ওহাব আলী পোদ্দার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিল্টুসহ স্থানীয় নেতা-কর্মীরা বিএনপি-জামাত থেকে আসা এ হাইব্রিড নেতার বিপক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে সম্মেলন মঞ্চে বক্তব্যে অবস্থান পরিস্কার করলেও টাকার দাপটে পদ বঞ্চিত হলেন ত্যাগী নেতারা এমন মন্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের ।




