Uncategorized

সিংগাইরে বিএনপি নেতা যুবলীগের সভাপতি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগের ইউনিয়ন কমিটি গঠনে তালেবপুর ইউনিয়নের পর আবার বিতর্কের সৃষ্টি হয়েছে চারিগ্রাম ইউনিয়নের কমিটি নিয়ে। এবার চারিগ্রাম ইউনিয়নে বিএনপি-জামাত কর্মী দেওয়ান রিপন যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। দলের নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চারিগ্রাম ইউনিয়নে যুবলীগের প্রার্থী দাবিদার দেওয়ান রিপন চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মুন্নাফ দেওয়ানের পুত্র। সে বিগত বিএনপি-জামাত শাসনামলে সিংগাইর ডিগ্রী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি প্যানেল হতে নাট্য সম্পাদক নির্বাচিত হয়েছিলো। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চারিগ্রাম ইউনিয়নে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা, মাদক ও মোটরসাইকেল চুরির অভিযোগ থাকায় বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হতেই তার মাদক ব্যবসাকে সেল্টার নিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার হাত ধরে গোপনে আওয়ামীলীগে যোগদান করে। তার পরেই ওই ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীনের ইউনিয়ন পরিষদে হামলা চালায়। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। মামলা ও তার এমন অপকর্মগুলো ক্ষমতাসীন আওয়ামীলীগের সেল্টার নেয়ায় দলটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।
সূত্রমতে, বিএনপি-জামাত থেকে খোলোস পাল্টানো দেওয়ান রিপনের অপর দু’ভাই স¦পন দেওয়ান ও এন্টু দেওয়ান এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ের ডিলার। তাদের বিরুদ্ধেও বিভন্ন অপকমের্র অভিযোগ রয়েছে। স্থানীয় থানাসহ আদালতে একাধিক মামলা বিচারাধীন। সম্প্রতি একটি অনলাইন গন মাধ্যমে তাদের মাদক ব্যবসায়ের অপকর্মের বিশদ কাহিনী তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) হানা দিয়ে রিপন ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ের অভিযোগে গ্রেফতার করেন। তার পরেও বহাল তবিয়তে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে তারা। অবশেষে দেওয়ান রিপন চারিগ্রাম ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী হয়ে নিজেকে দাপটের নেতা হিসেবে জাহির করছে। নিজের সভাপতির পদ চুড়ান্ত বলে বেড়াচ্ছে। আগামী ২৭ অক্টোবর চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সম্মেলনে রিপনই হচ্ছে সংগঠনের সভাপতি এমনটি বলে বেড়াচ্ছে তার সমর্থকরা। সে ভাবেই নাকি টাকা দিয়ে ছক তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে । এ নিয়ে দলের নেতা কর্মীদের ক্ষোভ ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। চারিগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ ওহাব আলী পোদ্দার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিল্টুসহ বিভিন্ন দায়িত্বশীল পদে থাকা নেতা-কর্মীরা বিএনপি-জামাত থেকে আসা এ হাইব্রিড নেতার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button