Uncategorized
সিংগাইরে পিস্তলসহ ৩ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি : সিংগাইর থানা পুলিশ একটি পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করছে । গ্রেফতারকৃতরা হচ্ছে, সাভার থানার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ছানোয়ার হোসেনের পুত্র রুবেল (৩১) ও তার দু‘সহযোগি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আবুল খায়ের (২৫) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার জাহাঙ্গীর আলম (৩০)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই আনিসুর রহমান ও এএসআই সফিকুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে এদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইউএসএ লেখা একটি পিস্তল পাওয়া যায়।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে গত মঙ্গলবার রাতেই অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।




